যুক্তরাষ্ট্র–ইরান মধ্যস্থতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা

সৌদি আরবে শেহবাজ শরিফ–মোহাম্মদ বিন সালমান বৈঠক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:১৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

বুধবার (১৬ এপ্রিল) জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আঞ্চলিক কূটনীতি, যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংলাপ এগিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টা।

এ সময় আঞ্চলিক মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা নিয়েও আলোচনা হয়। দুই নেতা ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেন এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করে।

এ সময় ক্রাউন প্রিন্স পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভূমিকার প্রশংসা করেন এবং সৌদি–পাকিস্তান কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়টি উল্লেখ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টারও প্রশংসা করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স।

সূত্র: আরব নিউজ