ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাসে আয়োজিত ‘ট্যাক্স ডে’ উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ইরানে চলমান যুদ্ধ তার মতে “খুব ভালোভাবে” এগোচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই এর সমাপ্তি হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু না বললেও ইরানের রকেট প্রতিহত করতে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার প্রশংসা করেন ট্রাম্প।
তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সেনারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফার শান্তি বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। তবে এই বৈঠক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
