লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আড়াই হাজার ছাড়ালো

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে পৌঁছেছে।

লেবাননের স্বাস্থ্য মস্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় লেবাননে ৭ হাজার ৮০৪ জন মানুষ আহত হয়েছেন।

ইসরায়েল ও লেবাননের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তবে তা ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ছে। যুদ্ধবিরতির মাঝে গত দুই দিনে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনএনএ।

সূত্র: আল-জাজিরা

 

আবা/এসআর/২৬