পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠনের পথে এগোচ্ছে—এমন প্রবণতার মধ্যেই এখন বড় প্রশ্ন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন।
নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি। সেই প্রেক্ষাপটে সামনে আসছে একাধিক নাম।
শুভেন্দু অধিকারী
সবচেয়ে এগিয়ে থাকা মুখ হিসেবে দেখা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে বড় ধাক্কা দেন। ২০২১ সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে আলোচনায় আসেন এবং বর্তমানে তিনি বিরোধী দলনেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন।
শমীক ভট্টাচার্য
রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য দলের পুরনো ও অভিজ্ঞ নেতা। ভালো ভাবমূর্তি এবং সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এনেছে।
স্বপন দাশগুপ্ত
সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্তও আলোচনায় রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ এই নেতা বুদ্ধিজীবী মহলে পরিচিত হলেও প্রশাসনিক অভিজ্ঞতার অভাব তাঁর জন্য চ্যালেঞ্জ হতে পারে।
দিলীপ ঘোষ
রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ দলের সংগঠন গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি বড় সাফল্য পায়। সাম্প্রতিক সময়ে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছেন।
সুকান্ত মজুমদার
সাবেক রাজ্য সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের শক্তিশালী মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
