ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৩:০৩ | অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে মোট ৪৮ ঘণ্টা এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়টিতে দেশটিতে ঐতিহ্যগতভাবে বিজয় দিবস উদযাপন করা হয় এবং রাজধানী মস্কোতে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছায়নি।

তিনি আরও বলেন, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধ বন্ধে রাশিয়ার নেতৃত্বের বাস্তব পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আল জাজিরা