ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত, জানালেন রুবিও

‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত, জানালেন রুবিও

ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ সফলভাবে সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জন হওয়ায় এই অভিযান শেষ করা হয়েছে।

তিনি আরও জানান, ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তার ভাষায়, “নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক—তা আমরা চাই না। আমরা শান্তির পথেই থাকতে চাই।”

রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি সমঝোতার পক্ষেই রয়েছেন এবং আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে আগ্রহী। তিনি আরও জানান, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার বিষয়েও যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে, যাতে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক থাকে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ২০২৫ সালের জুন মাসে দুই দেশের মধ্যে ১২ দিনের একটি সংঘাতও ঘটে।

এর আগে পরমাণু ইস্যুতে সমঝোতার লক্ষ্যে ফেব্রুয়ারিতে জেনেভায় টানা আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। এরপরই ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

এই সংঘাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং বহু উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। পাশাপাশি কয়েক হাজার মানুষের প্রাণহানির কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে সংঘাতের সময় ইরানও পাল্টা হামলা চালিয়েছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

টানা কয়েক সপ্তাহের সংঘাতের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বজায় রয়েছে। সূত্র: এবিসি নিউজ

জানালেন রুবিও,‘অপারেশন এপিক ফিউরি’
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত