ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত ‘ইতিবাচক দিকে’ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জয়সওয়াল। এ সময় বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, ইরান যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও নয়াদিল্লি ঢাকার অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণ করে যাচ্ছে।

তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আমরা ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছি।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেন। বিপরীতে ঢাকা সফর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এই দুই সফরের প্রসঙ্গ উল্লেখ করে জয়সওয়াল বলেন, ‘এটাই বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গতিপথ।’

আবা/এসআর/২৬

বাংলাদেশ,সম্পর্ক,ইতিবাচক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত