ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ধীরাজ শেঠ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

ভারতের পরবর্তী সেনাবাহিনী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে গেলে একই দিন তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খাদকওয়াসলার সাবেক শিক্ষার্থী।

১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি আর্মার্ড কর্পসে কমিশনপ্রাপ্ত হন এবং দীর্ঘ সামরিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রায় চার দশকের কর্মজীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আধুনিকায়ন ও রূপান্তর প্রক্রিয়ায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে জানা গেছে।

সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদার সঙ্গে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।

কর্মজীবনে ধীরাজ শেঠ একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। তথ্যসূত্র: এনডিটিভি