বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও কমেছে। সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মঙ্গলবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের আগস্ট ডেলিভারির ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৫১ ডলারে। বর্তমান মূল্য গত মাসের সমাপনী দামের তুলনায় প্রায় ২০ ডলার, অর্থাৎ প্রায় ২২ শতাংশ কম।

কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে বৈশ্বিক তেল সরবরাহ আরও স্থিতিশীল হতে পারে। এ সম্ভাবনাই আন্তর্জাতিক বাজারে তেলের দামে চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর পরিস্থিতি আপাতত শান্ত থাকায় বাজারে স্বস্তি ফিরেছে।

এখন বিনিয়োগকারীদের প্রধান নজর সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং এর ফলাফল বৈশ্বিক জ্বালানি বাজারে কী ধরনের প্রভাব ফেলে, সেদিকেই।