ইরান পিছু হটবে না বা আত্মসমর্পণ করবে না: গালিবাফ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ইরান পিছু হটবে না বা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ।

আজ বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি এ কথা লিখেছেন।

গালিবাফ তার পোস্টে লিখেন, 'আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই।'

যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লিখেছেন, "দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।"

'হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ', ‘নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি’, 'ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ', 'তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ' এবং 'লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলা' কে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন গালিবাফ।