ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি : ট্রাম্প

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মরেও যেতে পারি; কারণ আমি ইরানের নাম্বার ওয়ান টার্গেট। খবর: বিবিসির।

বুধবার (৮ জুলাই) রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের সমঝোতাকারীরা একটু পাগল প্রকৃতির। তিনি আরও বলেন, একদিনেই তাদের সব আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। তাদের নেতারাও মরে গেছে। তাদের আরও এক সেট নেতা হয়তো ছিল, তারাও হয়তো মরে গেছে।

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধকে একটি অভূতপূর্ব সাফল্য বলে অভিহিত করে ট্রাম্প বলেন, এ যুদ্ধই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রেখেছে।

 

আবা/এসআর/২৬