ভেনেজুয়েলা নির্বাচনের জন্য এখনও প্রস্তুত নয়

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৭:১৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা এখনও নির্বাচন করার জন্য প্রস্তুত নয়। সত্যিকার অর্থে তারা এখনও এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।

সাত মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর পর থেকে অন্তর্বর্তী সরকার হিসেবে ভেনেজুয়েলার হাল ধরেন ডেলসি রদ্রিগেজ। তিনি এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ওয়াশিংটনের সম্মতিতে ক্ষমতায় টিকে আছে রদ্রিগেজ। ট্রাম্পের ভাষায়, তিনি অসাধারণভাবে কাজ করছেন। ভেনেজুয়েলায় নির্বাচন সময়মতো নিজ গতিতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমাদের সঠিকভাবে সবকিছু করতে হবে।

ট্রাম্প বলেন, আমি ভেনেজুয়েলায় খুব জনপ্রিয়। কারণ, আমরা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনছি। তারা সম্পূর্ণভাবে দুরবস্থার মধ্যে ছিল। 

সম্প্রতি ভেনেজুয়েলা বড় ধরনের ভূমিকম্পের কবলে পড়েছিল। সেখানে ব্যাপক প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্র সেই সময়ও তাদের সহায়তার আশ্বাস দিয়েছিল। দেশটি থেকে বর্তমানে বিপুল পরিমাণে তেল রপ্তানি করছে যুক্তরাষ্ট্র।

 

আবা/এসআর/২৬