ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজ নিয়ে চুক্তির আশা: বিশ্ববাজারে কমলো তেলের দাম

হরমুজ নিয়ে চুক্তির আশা: বিশ্ববাজারে কমলো তেলের দাম

বৈশ্বিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুয়েক দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে। আর এই খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি শিগগিরই জাহাজ চলাচলের জন্য আবার খুলে দয়া হতে পারে। এই আশাবাদেই মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চলতি সপ্তাহেই তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে।

তিনি সাংবাদিকদের বলেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা এগিয়েছে, তবে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আমরা ইরানিদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় আজ বা কালকের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া এবং এই সংঘাতকে একটি স্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে আসার বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হলে প্রণালিতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক হবে।

এ খবরে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়ায়। উভয় সূচকই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন অবস্থানে নেমেছে।

আবা/এসআর/২৬

হরমুজ,চুক্তি,তেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত