নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, এখনও নিখোঁজ প্রায় ২ হাজার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩১ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

নেপালে ভয়াবহ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে লাশের সারি। উদ্ধারকাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটকদের নিখোঁজ হওয়ার তালিকাও হচ্ছে দীর্ঘ। 

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা তাদের সর্বশেষ আপডেটে জানায়, বন্যাকবলিত স্থান থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ প্রায় ২০০০ হাজার মানুষ। যারমধ্যে বিদেশি ৫১৭ জন।

আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অপরদিকে নেপালের পুলিশ ৫৭৫ জন বিদেশি নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। যারমধ্যে ৩৬টি দেশের নাগরিক আছেন। এরমধ্যে ভারতের সর্বোচ্চ ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। এরসঙ্গে ৩৩ ব্রিটিশ নাগরিকও নিখোঁজ আছেন।

যেখানে বন্যা হয় তার পাশেই অবস্থিত চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বত। এই তিব্বতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কৈলাস মানস সরোবর অবস্থিত। ভারতের বিভিন্ন জায়গা থেকে সেখানে যান পর্যটকরা। 

এর আগে নেপাল পুলিশের সর্বশেষ তথ্যে ৫৭৫ জন বিদেশি নাগরিক নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল। তবে পুলিশ ও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করছে। পুলিশের তথ্যের প্রায় দুই ঘণ্টা পর এনডিআরআরএমএ সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে।

 

আবা/এসআর/২৬