হরমুজে পানামার তেলের ট্যাংকারে হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ | অনলাইন সংস্করণ

হরমুজে পানামার পতাকাবাহী তেলের ট্যাংকারে হামলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও মার্কিন সেন্ট্রাল কমান্ড।
আইআরজিসির দাবি, হরমুজের দক্ষিণ রুট দিয়ে চলাচলকারী ট্যাংকারটি পেতে রাখা মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি উড়িয়ে দিয়ে সেন্টকমের পালটা দাবি, ট্যাংকারটিতে নতুন করে হামলা হয়নি। বরং গেলো মাসে এটিতে দুই দফায় হামলা চালায় ইরান।
এদিকে, পারস্য উপসাগরে নতুন করে দুটি মাছ ধরা নৌকায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আর নৌপথে পাল্টাপাল্টি আগ্রাসনের মধ্যেই ফের একবার ট্রাম্প দাবি করলেন, চুক্তিতে মরিয়া ইরান; তবে এটি হবে কি না সে সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই।
বিপরীতে ইরানের সিকিউরিটি কাউন্সিলের প্রধানের দাবি, ইরানের দেয়া শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইসলামি প্রজাতন্ত্র। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবাননে চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াইকে পূর্ণ সমর্থন করে ইরান।
