উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করব: আরাঘচি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭ | অনলাইন সংস্করণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, উপযুক্ত সময়ে ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ইরানকে 'অরক্ষিত' দাবি করে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি লেখেন, ইরান অরক্ষিত নয়; বরং শত শত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস এবং কয়েক ডজন মার্কিন বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আরাঘচি আরও বলেন, এসব কেবল 'সামান্য কিছু'। উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ইরান অরক্ষিত বলে দাবি করছে, শেষ পর্যন্ত তাদের জন্য লজ্জা ও কলঙ্কই অবশিষ্ট থাকবে।