
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় আদালতটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান এবং নেদারল্যান্ডস আইসিসির প্রতি তাদের ‘অব্যাহত এবং অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করেছে।
এক বিবৃতিতে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ‘আইসিসির সঙ্গে মার্কিন সংস্থাগুলোর লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য মার্কিন সার্বভৌমত্ব রক্ষা করা।’
রুবিও তার বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক আদালতকে কোনো আমেরিকানের বিচার করার সুযোগ দেবেন না। ঠিক এ কারণেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম বন্ধ হবে না বলে জানিয়েছেন আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামীম খান। একই সঙ্গে তিনি এ ধরনের নিষেধাজ্ঞার তীব্র নিন্দাও জানান।
আইসিসি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। সংস্থাটি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করে থাকে। যদি অনেক দিন ধরেই এ আদালতের বিরোধিতা করে আসছে ট্রাম্প প্রশাসন। এমনকি এর আগে আদালতটির প্রসিকিউটর ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল ওয়াশিংটন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয়ের তীব্র সমালোচনার মুখে পড়েছিল আইসিসি।
আবা/এসআর/২৬