নেহা বোরাকে ছেড়ে দিলো দিল্লি পুলিশ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশ তার ফোন নিয়ে নিয়েছিল। পরে তিনি ফোনটি ফিরে পেয়েছেন।

পোস্টে আরও জানানো হয়, ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে ভারতের রাজধানীতে সাধারণ নাগরিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর চলমান পুলিশি দমন-পীড়ন ও গণআটকের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, প্রতিবাদী ও সমালোচনামূলক কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে নয়াদিল্লি পুরো দেশে একটি ‘ভীতিজনক পরিবেশ’ তৈরি করছে।

উল্লেখ্য, সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী অন্যতম মুখ নেহা বোরাকে আজ সকালে আটক করা হয়েছিল।