ছাড়া পেলেন মমতা ও কেজরিওয়াল

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২২:৫৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে পুলিশ। দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে আজ তাঁদের আটক করা হয়েছিল।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মমতাকে ছেড়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক বাকি তৃণমূল নেতাদেরও ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটক করা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেয়। পরে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় ঘোরানো হয়। ওই সময় আমাদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।’

 

 

আবা/এসআর/২৬