৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে—এর আগে এমন আভাস নাকচ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি বলেন, কোনো সাইবার হামলা হয়নি এবং এ ঘটনার সঙ্গে মাইক্রোসফটের কোনো সম্পর্ক নেই।

মার্কওয়েন মুলিনও একই কথা বলেন। কোনো সাইবার হামলা বা মাইক্রোসফট বিপর্যয়ের কারণে ফ্লাইট বন্ধ হয়নি বলে জানান তিনি।

সূত্র : এএফপি

 

আবা/এসআর/২৬