অনলাইন সংস্করণ
১২:০৭, ১৬ নভেম্বর, ২০২৬
থাইল্যান্ডে একাধিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে ঘটেছে এই ঘটনা।
আগুন প্রথমে একটি ভবনে শুরু হয়, যেখানে গাড়ি ভাড়ার ব্যবসা ছিল। পরে তা দ্রুত আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং বাকি একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না।
কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে অবস্থিত জনপ্রিয় পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি শহরে এলাকায় অবস্থিত।
এই ঘটনার মাত্র চার মাস আগে ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।