ইয়েমেনে একদিনে হুতিদের ওপর ৭২৬ হামলা, হতাহত অন্তত ১২১
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় ১২১ জন হুতি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। হামলায় ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব হামলার মধ্যে ছিল ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা।
তিনি আরও দাবি করেন, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। হুতিদের হামলা প্রতিহত করা এবং তাদের অবস্থান ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো রসদ লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী।
ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এ অভিযান চালানো হলো। হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে, হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে।
শুক্রবার হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি, তাইজ গভর্নরেটের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। তবে সামরিক বাহিনীর হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা।
আবা/এসআর/২৬
