নেক কাজের গল্প যেন জীবনের সঙ্গে শেষ না হয়: আজহারী
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩ | অনলাইন সংস্করণ

জীবন একদিন শেষ হয়ে যাবে। তবে এমন কিছু নেক কাজ রেখে যাওয়া উচিত, যার উপকার মৃত্যুর পরও অব্যাহত থাকবে-এমন বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে আজহারী লেখেন, ‘জীবন একদিন শেষ হবে, কিন্তু নেক কাজের গল্পটা যেন সেখানেই শেষ না হয়।’
আরও পড়ুন: মৃত্যুর পরও এই ১১ আমলের সওয়াব জারি থাকে
তিনি আরও লেখেন, ‘জীবন থেমে যাবে একদিন, কিন্তু এমন কিছু নেক কাজ রেখে যাওয়া উচিত, যার উপকার আমাদের চলে যাওয়ার পরও অব্যাহত থাকবে। এটাই হতে পারে আখেরাতের জন্য সর্বোত্তম সঞ্চয়।’
পোস্টের মাধ্যমে মৃত্যুর পরও মানুষের উপকারে আসে এমন নেক কাজ করে যাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন আজহারী।
