ঈদে মজাদার কিছু রেসিপি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৫৪ | অনলাইন সংস্করণ
লাইফস্টাইল ডেস্ক

কোরবানি ঈদ এলেই ঘরে ঘরে শুরু হয় নানা সুস্বাদু খাবার তৈরির আয়োজন। আর সুস্বাদু খাবারের আয়োজনে অন্যতম বোরহানি এবং গার্লিক বিফ।
বোরহানি রেসিপি
ঈদ উৎসবে পছন্দের খাবারগুলো দ্রুত হজম করতে বাড়িতে বোরহানি তৈরিতে অনেকেই প্রাধ্যান্য দেন। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে অতি সহজেই আপনি এটি তৈরি করে নিতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ:
টক দই ১/২ কেজি, পুদিনা পাতা পেস্ট ২ চা চামচ,কাঁচা মরিচ পেস্ট ১/২ চা চামচ, ধনে পাতা ১ চা চামচ, চিনি ২ চা চামচ, পানি ১ কাপ, টমেটো সস ১ টেবিল চামচ, রাধুনি বোরহানি মশলা ৩ চা চামচ, লবণ পরিমাণমতো।
গার্লিক বিফ রেসিপি
ঈদের দিন বাড়িতে রান্না করে নিতে পারেন গরুর মাংসের গার্লিক বিফ। ঝালপ্রিয় মানুষের পছন্দের মাংসের আইটেম এটি।
প্রয়োজনীয় উপকরণ:
রেসিপিটি বাড়িতে তৈরি করতে লাগবে গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ কাপ, মরিচ গুঁড়া ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, রসুনের কোয়া ৬/৭টি, লাল ও সবুজ ক্যাপসিকাম টুকরা ১/২ কাপ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, টেস্টিং সল্ট সামান্য, তেল আধা কাপ, মাংসের মসলা আধা চা-চামচ, টমেটো সস আধা কাপ, টকদই ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ ও লবণ স্বাদমতো।
বিফ কোফতা সালাদ:
বছর ঘুরে আবার আসছে ঈদ। সকাল-দুপুর-রাতে পাতে থাকবে গরু-খাসির হরেক রকম পদ। ভুনা, ঝোল, রেজালা এসব তো বহুদিন ধরে চলছেই। তাই গৃহিণীরা ভিন্ন কোনো পদ বানাতে চান। এক্ষেত্রে এবার বানাতে পারেন বিফ কোফতা সালাদ।
প্রয়োজনীয় উপকরণ:
গরুর মাংসের কিমা- ২ টেবিল চামচ, আদা পেস্ট- ১ টেবিল চামচ, রসুন পেস্ট- ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, কাবাব মসলা- ১ চা-চামচ, লবণ- স্বাদমতো।
মাটন কালাভুনা:
গরুর মাংসের কালাভুনা আমাদের অনেকের কাছেই পছন্দের। তবে আপনি চাইলে রাঁধতে পারেন মাটন কালাভুনাও। এটিও খেতে বেশ সুস্বাদু। গরম একথালা ভাতের সঙ্গে কিংবা ঝরঝরে পোলাওয়ের সঙ্গে খাসির মাংসের এই পদ হলে জমে যায় বেশ।
খাসির মাংস- ১ কেজি, পেঁয়াজ কুচি- ১ কাপ, টকদই- ১ কাপ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, লবণ- স্বাদমতো।
আবা/এসআর/২৬
