কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলা কবিতার অমর ধারক ও বাহক, দ্রোহ, প্রেম, প্রকৃতি এবং প্রার্থনার কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বাংলা একাডেমী আল মাহমুদ কর্নারে বিকেল ৪টায় একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী রাজনৈতিক সংগ্রাম—সব কিছুর প্রেক্ষাপটে তার কবিতা জনগণের জন্য ছিল শক্তি, প্রেরণা এবং স্বাধীনতার আহ্বান। মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে কবি আল মাহমুদ তার সাহিত্যকর্মের মাধ্যমে জাতির আত্মপরিচয়ের পথে অবদান রেখেছেন।

২০১৯ সালের আজকের দিনে তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নেন, তবে তার কবিতা এবং সাহিত্যে অবদান আজও অম্লান।

এদিন বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে বিকেল ৪ টায় স্মরণানুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করা হবে।