শেষ প্রশ্ন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২০:৩৮ | অনলাইন সংস্করণ
নাহিদ ফেরদৌস
শেষ প্রশ্ন
নাহিদ ফেরদৌস
তুমি জানতে চেয়েছিলে, ‘কী করো?’
আমি বলেছিলাম, ‘অপেক্ষা।’
তারপর সময় গড়িয়ে গেল আমাদের!
তুমি আর কিছুই বলোনি কখনো!
কারণ, ততদিনে তুমি জেনে গেলে...
আমার সব অপেক্ষাই ছিল
শুধু তোমার জন্য।
