ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি ডিআরইউর
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রোববার (০৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একইসঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান নেতারা।
গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির প্রেক্ষিতে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছিলো। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় ডিআরইউ। তারই ধারাবাকিতায় এবারো ৫ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে, বাংলাদেশে ঈদুল ফিতর আগামী ২১ মার্চ হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২৩ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করবেন।
