সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৮:০০ | অনলাইন সংস্করণ

ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)। সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি থাকবে।
মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি এ কে আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটি পালন করা হবে। এই কারণে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না।
