ইংরেজি সাংবাদিকতায় সনদ অর্জন করলেন রাকিব হোসেন মিলন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২০:১৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতায় দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ রেখেছেন রাকিব হোসেন মিলন। English Journalism Course-এ সাংবাদিকতায় সনদ অর্জন করেছেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেএম) থেকে সদ্য এই সনদ লাভ করেন মেধাবী সাংবাদিক ও জনপ্রিয় গণমাধ্যম ফেস দ্যা পিপল-এর ইনভেস্টিগেটিভ রিপোর্টার রাকিব হোসেন মিলন।

এর আগে, তিনি জনপ্রিয় ইংরেজি গণমাধ্যম The New Nation, টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা-সহ বিভিন্ন গণমাধ্যমে মেধা, সততা ও যোগ্যতার সঙ্গে কাজ করেছেন।

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বিজেএম-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুম খান-এর হাত থেকে সনদ গ্রহণ করেন রাকিব হোসেন মিলন। তার এই অর্জনকে ঘিরে সহকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। রাকিব হোসেন মিলন-এর সাংবাদিকতার যাত্রা শুরু ছাত্রজীবন থেকেই। লেখালেখির প্রতি তার গভীর ভালোবাসা তাকে একাধিক প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করেছে।

২০১১ সালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত বাংলাদেশ মিডিয়া স্টাডি সেন্টার থেকে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি দক্ষতার এক অনন্য নজির স্থাপন করেন। ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর কিছু সময় একটি প্রাইভেট কলেজে প্রভাষক হিসেবে কাজ করলেও পরবর্তীতে সাংবাদিকতাই হয়ে ওঠে তার মূল পেশা। সহকর্মীরা মনে করেন, তার পেশাদারিত্ব ও ভদ্র ব্যবহার তাকে সবার থেকে আলাদা করেছে।

একজন সহকর্মী বলেন, ‘রাকিব ভাই শুধু মেধাবী সাংবাদিক নন, তিনি একজন চমৎকার মানুষ। তার সঙ্গে কাজ করা আমাদের জন্য শিক্ষণীয়।’

সনদ প্রদান অনুষ্ঠানে রাকিব হোসেন মিলন সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সুযোগ এবং গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। বিজেএম-এর প্রশিক্ষণকে তিনি সাংবাদিকতার জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির ধারাবাহিক সফলতা কামনা করেন।

রাকিব হোসেন মিলন-এর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সাংবাদিকতা জগতের জন্য একটি অনুপ্রেরণা। তার সততা, নৈতিকতা ও মেধার মিশেলে সাংবাদিকতার জগতে আরও অনেক সাফল্যের অধ্যায় রচিত হবে বলে আশা করছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।