এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ খুলনা ওয়াসা বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২০:২৭ | অনলাইন সংস্করণ

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান এক যুক্ত বিবৃতিতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে খুলনা ওয়াসা বোর্ডে সদস্য নির্বাচিত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন| একই সাথে নেতৃবৃন্দ আতিয়ার পারভেজকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন| নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে খুলনা ওয়াসা বোর্ড আরো গতিশীল হবে|

অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু ˆতয়ব, ড. মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম|