বাংলাদেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৪:২৬ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে-বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা আছে। সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না। গনতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে।
এসময় নিজ দলের নেতাকর্মীদের সব চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি, ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলেও সতর্ক করেন তিনি।
