ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গাইবান্ধায় নারীর মৃত্যু

অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গাইবান্ধায় নারীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মোছা. আজেনা বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি জানান।

আজেনা বেগম ওই উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের (দকিদার মোড়) মো. আবুল হোসেনের স্ত্রী।

ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, গত শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, আজেনা বেগমের একটি বকরি ছাগল ও ২টি ছাগল ছানা ছিল। এর মধ্যে একটা ছাগলছানা অসুস্থ হয়। সেই ছানাটি অবস্থা বেগতিক দেখে ৩০ সেপ্টেম্বর সেটি জবাই করেন। এ সময় তার হাতের আঙ্গুলে হাড় লেগে ক্ষত হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ নেন। এতে কাজ না হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই মহিলাকে নিয়ে যান তার পরিবারের লোকজন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, ৪ অক্টোবর ওই রোগী খুব খারাপ অবস্থায় আমাদের এখানে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই তাকে রংপুর মেডিকেল রেফার করে।

অ্যানথ্র্যক্স রোগে মারা গেছে কী-না এ ধরনের প্রশ্নে তিনি বলেন, এটা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা মুশকিল। তবে হিস্টরিতে এটা দেখা গেছে য়ে তার শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ছিল। এছাড়াও ওই সময় দেখেছি ওই রোগীর প্রেসার কমে গিয়েছিলো এবং শ্বাস কষ্ট ছিল।

আবা/এসআর/২৫

অ্যানথ্রাক্স,উপসর্গ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত