ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন

বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষজ্ঞদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন উপস্থিত ছিলেন।

এই সভায় ইতঃপূর্বে আলোচিত বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করা হয়। কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।

আবা/এসআর/২৫

বিশেষজ্ঞ,বৈঠক,ঐকমত্য কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত