ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বৈদেশিক সরকারি সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরে এসেছেন।

সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কোরিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস এন্ড ডিফেন্স এক্সিবিশন (এডিইএক্স)-২০২৫ এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৮ অক্টোবর শনিবার ঢাকা ত্যাগ করেন।

বিমান বাহিনী,প্রধান,দেশে,ফিরেছেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত