ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এবার গাজীপুরে ভূমিকম্পের আঘাত

এবার গাজীপুরে ভূমিকম্পের আঘাত

গাজীপুরে আঘাত হেনেছে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি জানান, এটি একটি মাইনর ভূমিকম্প ছিল এবং এর উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল এলাকা।

এর একদিন আগে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়—ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। পাশাপাশি বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হন।

গাজীপুর,ভূমিকম্প,আঘাত,আবহাওয়া অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত