ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
দুইদিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গেও ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।
