ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মেট্রোরেল লাইনে এসে পড়লো ড্রোন, চলাচলে বিঘ্ন

মেট্রোরেল লাইনে এসে পড়লো ড্রোন, চলাচলে বিঘ্ন

হঠাৎ মেট্রোরেল লাইনের ওপর এসে পড়েছিলো একটি ড্রোন। এর কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি লাইনের ওপর ড্রোনটি পড়ে।

তবে দ্রুত সময় ড্রোন সরিয়ে ফেলার পর আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। শনিবার (২২নভেম্বর) রাতে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

যাত্রীদের উদ্দেশে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের উপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আবা/এসআর/২৫

মেট্রোরেল,ড্রোন,বিঘ্ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত