ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী শেরিং তোবগেকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়।

ঢাকায় অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়—একটি স্বাস্থ্যসেবা বিষয়ে এবং অন্যটি ইন্টারনেট সংযোগ উন্নয়ন সংক্রান্ত। সফরের অংশ হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া তিনি উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

উল্লেখ্য, গত শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ভুটানের প্রধানমন্ত্রী,ঢাকা,শেরিং তোবগে,সফর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত