বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫ | অনলাইন সংস্করণ

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারী পেলেন ‘বেগম রোকেয়া পদক–২০২৫’। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পদক পাওয়া ৪ নারী হচ্ছেন– নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

উল্লেখ্য, আজ (৯ ডিসেম্বর) বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী। মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছর পালন করা হয় রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে প্রতিবছর সরকারি ভাবে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।