প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টা ৫ মিনিটের দিকে বৈঠকটি শুরু হয়।

এর আগে দুপুর ১ টা ৩৫ মিনিটের দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সিইসি সুপ্রিম কোর্টে আসেন। এ সময় তাকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।