মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের ঘোষণা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া দিবস- ২০২৫’ উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়।
এ বছর নারীশিক্ষায় (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, নারী জাগরণে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস বেগম রোকেয়া পদক পেয়েছেন। তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা।
