
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার আওতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান করতে ব্যর্থ হলে ওই দিন বিকেল থেকে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল আগেই পরিবর্তিত হয়ে থাকলে তিনি বর্তমানে যে দপ্তরে কর্মরত আছেন, সেখানকার নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।