বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২২:৩২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো ক্ষুদে বার্তায় এই সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মিডিয়া কর্মীদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কি বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি কর্মসূচিতে উল্লেখ করা না হলেও উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে এতে জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, এই সংবাদ সম্মেলন থেকেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছেন। যেহেতু আগামীকাল সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, এজন্য এর আগে আগে নিজের পদত্যাগের ঘোষণা দিতে পারেন জুলাই আন্দোলনের এই সম্মুখযোদ্ধা।
আবা/এসআর/২৫
