অনলাইন সংস্করণ
১৭:১১, ১০ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ নির্বাচন কমিশনারদের সাক্ষৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, ‘উনি (রাষ্ট্রপতি) সার্বিকভাবে আমাদের বলেছেন, নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য-সহযোগিতা এবং সহানুভূতি উনার দিক থেকে দেওয়ার সুযোগ আছে, উনি তারচেয়ে বেশি ছাড়া কম দেবেন না।’
বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও বৈঠকে ভোটের সময় বাড়ানো, ইসির সার্বিক বিষয়, প্রবাসী ভোট বিষয়ে সিইসি জানিয়েছেন বলেও উল্লেখ করেন ইসি সচিব।