নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘নাবিক কল্যাণ পরিদপ্তর’। সম্প্রতি এই নতুন নামের প্রজ্ঞাপন  জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

সোমবার (২৯ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

বিবরণীতে বলা হয়েছে, চলতি বছরের ১০ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংস্থার নাম পরিবর্তন করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সংস্থার ইংরেজি নাম হবে ‘ডিরেক্টোরেট অব সিফারার্স ওয়েলফেয়ার’।