ভোট গণনায় কলম-ফোন ব্যবহার করতে পারবেন না সাংবাদিকরা: ইসি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকদের জন্য কড়া নির্দেশনা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন নির্দেশনা অনুযায়ী, গণনা কক্ষে উপস্থিত থাকলেও সাংবাদিকরা কোনো কলম, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। তবে কাজের প্রয়োজনে পেন্সিল ব্যবহারের অনুমতি থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের এ সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনার সময় গণনা কক্ষে উপস্থিত ব্যক্তিগণের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহায়ক কর্মকর্তা ব্যতিত অন্য কোনো ব্যক্তি (যেমন- পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক প্রভৃতি) মোবাইল ফোন, কলম বা অন্যকোন ডিভাইস সংগে রাখতে পারবে না। তবে সাংবাদিক ও পর্যবেক্ষকগণ কাজের প্রয়োজনে পেন্সিল সাথে রাখতে পারবেন।
আবা/এসআর/২৫
