ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ

কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কারাবন্দিদের জন্য ডাকযোগে ভোটদান শুরু হয়েছে আজ (৩ ফেব্রুয়ারি), যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানায়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দিদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, দেশের ৭১টি কারাগারে বর্তমানে প্রায় ৮৪ হাজার বন্দি রয়েছেন। অনেকের এনআইডি জটিলতা রয়েছে, আবার কিছু বন্দি আশাবাদী যে ভোটের আগে জামিনে বের হতে পারবেন। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, যদি জামিনের সমস্যা না থাকত, তবে বন্দিদের ভোটারের সংখ্যা আরও বাড়ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,কারাবন্দি,ভোটদান,নির্বাচন কমিশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত