ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রমজানে অফিস সময় নির্ধারণ করল সরকার

রমজানে অফিস সময় নির্ধারণ করল সরকার

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রমজানে নিজ নিজ সুবিধা ও প্রয়োজন অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর দেশে পবিত্র রমজান মাস আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে।

রমজান মাস,অফিস সময়,সরকার,নির্ধারণ,প্রেস সচিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত