ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচন উপলক্ষে শ্রমিকদের ছুটি সমন্বয়ের সুযোগ অনুমোদন

নির্বাচন উপলক্ষে শ্রমিকদের ছুটি সমন্বয়ের সুযোগ অনুমোদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সরকার ১০ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করেছে। যেসব কারখানা এই ছুটি কার্যকর করবে তারা প্রয়োজনে পরে যেকোনো দিন শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে এ ছুটি পূরণ করতে পারবে।

পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের সভার বরাত দিয়ে এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ ব্যবস্থা শ্রমিকদের অধিকার রক্ষা করবে এবং একই সঙ্গে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

অনুমোদন,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত