
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার।
বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
এছাড়াও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন- গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।
এ বিষয়ে যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬ এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে বর্ণিত ব্যক্তিদের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
আবা/এসআর/২৫